Notice Board

আজ ২৬/০৮/২০২৬, রোজ বুধবার রাত ৯টায় পূর্বঘোষিত সময় অনুযায়ী কমিউনিটি অফ তালোড়া (COT)-এর অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।

27 August 2026

আজ ২৬/০৮/২০২৬, রোজ বুধবার রাত ৯টায় পূর্বঘোষিত সময় অনুযায়ী কমিউনিটি অফ তালোড়া (COT)-এর অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।

আসসালামু আলাইকুম, কমিউনিটি!

আজ ২৬/০৮/২০২৬, রোজ বুধবার রাত ৯টায় পূর্বঘোষিত সময় অনুযায়ী কমিউনিটি অফ তালোড়া (COT)-এর অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ কমিউনিটি অফ তালোড়ার কার্যকরী পরিষদ গঠন প্রক্রিয়া, সদস্যপদ, চাঁদা, গঠনতন্ত্র এবং পরবর্তী কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। আলোচনার ভিত্তিতে নিম্নোক্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত ও প্রস্তাবনা উঠে আসে—

Membership Form ও সদস্য চাঁদা:

কমিউনিটির সদস্য চাঁদার পরিমাণ পর্যালোচনা করে ৫০০/- (পাঁচশত টাকা) নির্ধারণ করা হয়েছে।

সদস্যপদ গ্রহণের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

সদস্যপদ গ্রহণের জন্য নির্ধারিত বিকাশ নম্বরে Send Money করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বিকাশ নম্বর: ০১৭১২-৫১৩৬৯২ (মাজহারুল ইসলাম শামীম)

Google Form:

সদস্যদের প্রয়োজনীয় তথ্য এবং সদস্যপদ/পেমেন্ট সংক্রান্ত তথ্য Google Form-এর মাধ্যমে সংগ্রহ করা হবে।

এ কার্যক্রমের দায়িত্বে থাকবেন—

১)মো. কারীম
২)সৌরভ প্লাবন
৩)মাজহারুল ইসলাম শামীম

টুটুল স্যারের বিদায় সংবর্ধনা:

আমাদের সকলের প্রিয় শিক্ষক, অভিভাবক ও শ্রদ্ধেয় সামছুল ইসলাম টুটুল স্যার-এর বিদায়কালীন সংবর্ধনা অনুষ্ঠানে কমিউনিটি অফ তালোড়া অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ কার্যক্রমের দায়িত্বে থাকবেন—

রবিউল ইসলাম এন্টোনা
মিরাজুল হাসান ভাই

কমিউনিটির সকল সদস্যকে এই উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।

অংশগ্রহণের জন্য পেমেন্টের ক্ষেত্রে লিখতে হবে: “Token of Love for Tutul Sir”

বিকাশ নম্বর:
০১৭১২-২১৭৪০৮
০১৭১৬-৬৩৩৫৩২

Constitution of Community of Talora:

কমিউনিটি অফ তালোড়ার জন্য দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, সুসংগঠিত ও কার্যকর গঠনতন্ত্র প্রণয়ন করা হবে।

গঠনতন্ত্র প্রণয়নের কাজে সিনিয়র সদস্যদের সমন্বয়ে একটি টিম কাজ করবেন। প্রাথমিকভাবে যাদের নাম প্রস্তাবনায় এসেছে—

১)কমান্ডার মনোয়ার
২)খন্দকার কবির
৩) আশরাফুল ইসলাম
৪)আব্দুর রব শেখ
৫)আল মামুন তুষার
৬)রবিউল ইসলাম এন্টোনা
৭)মিরাজুল হাসান
৮) মুত্তাকীন মুরাদ
৯)সৌরভ প্লাবন
১০)বিবেক পোদ্দার

উক্ত সদস্যদের আগামী দুই সপ্তাহের মধ্যে গঠনতন্ত্রের খসড়া/প্রস্তাবনা গ্রুপে উপস্থাপন অথবা অগ্রগতির আপডেট দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

চূড়ান্ত ফিজিক্যাল মিটিং ও কার্যকরী পরিষদ গঠন:

আগামী সেপ্টেম্বর মাসের শেষদিকে সদস্যপদ গ্রহণ, গঠনতন্ত্র প্রণয়ন এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ঢাকায় একটি ফিজিক্যাল মিটিং আয়োজন করা হবে।

উক্ত মিটিংয়ে কমিউনিটি অফ তালোড়ার গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং একটি কার্যকরী পরিষদ গঠন করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সকলের মতামত, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর, স্বচ্ছ, কার্যকর ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে চাই।

ধন্যবাদান্তে,
Community of Talora (COT)
ঐক্য • সহযোগিতা • উন্নয়ন


Posted by rupom Back to Notices